Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি: |  ০২ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় বিদুৎস্পৃষ্ট হয়ে রোম বাদশা (১৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোম বাদশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের পূর্বপাড়া এলাকার খোকন চৌধুরীর ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামে মোশারফের বাড়িতে বৈদ্যুতিক পানির পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হন বাদশা।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘাষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.