Sylhet Today 24 PRINT

ছাতকের ভাতগাওঁ ইউনিয়ন নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

ছাতক প্রতিনিধি: |  ০২ নভেম্বর, ২০২১

ছাতকের ভাতগাওঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মো. লিক্সন মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮১৫ ভোট।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন ভোট যুদ্ধে অংশ নেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন ও মো. লিক্সন মিয়া ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কবির মিয়া (চশমা)। তিনি পেয়েছেন ১ হাজার ৭৯৯ ভোট। অপর প্রার্থী জামায়াত নেতা উবায়দুল হক শাহীন (টেলিফোন) ২ হাজার ৪১ ভোট পেয়েছেন।

প্রথম ধাপে তফশিল ঘোষিত হওয়া এই ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে প্রথম দফায় ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর এই ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

এখানে পুরুষ ভোটার ১০ হাজার ৪৯০ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৪৭ জন। এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪৩৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.