Sylhet Today 24 PRINT

বিনামূল্যে বীজ-সার পেলেন তাহিরপুরে কৃষকরা

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু মো. সাহেল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ সহকারী কর্মকর্তাগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা জানান উপজেলায় গম বীজ  ৫০ জন, সরিষা বীজ ১০০ , চিনা বাদাম বীজ ১০০ জন, ভুট্টা বীজ ১২০ জন, সূর্যমুখী বীজ ১শত জনসহ মোট ৪৭০ জন কৃষককে উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ হাওরাঞ্চলে ফসল উৎপাদনের স্বার্থে গুরুত্ব সহকারে কাজ করার জন্য আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.