Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৪ নভেম্বর, ২০২১

সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. জাহাঙ্গীর (৪০), মো. কোহিল (৩০), মো. জজ মিয়া (৩৩), মো. আক্তার হোসেন (৩১), মো. সাইদুর রহমান (৪২), মো. রুবেল (২৫)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.