নিজস্ব প্রতিবেদক: | ০৪ নভেম্বর, ২০২১
সিলেট নগরীর দক্ষিণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রাসেল (২৪), রবিন্দ্র কুমার দেব ওরফে রবি (৩১), মো. সেলিম (৩৫), মো. সুমন (২৩) ও লক্ষন দাস (৩০)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।