Sylhet Today 24 PRINT

মুখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ

সিলেটে দীপাবলি উৎসব

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ নভেম্বর, ২০২১

সিলেটে দীপাবলি উৎসবে মুখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

সারা দেশে শারদীয় দুর্গাপূজায় সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিতে ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বানে এই প্রতিবাদ হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা এবং সার্ব্বজনীন পূজা কমিটি পৃথকভাবে এই কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে ১৫ মিনিট ব্যাপী আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে কালো পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত নিরবতা পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মলয় পুরকায়স্থ, নির্মল সিনহা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক চন্দন দাশ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সিলেট জেলা শাখার সদস্য বিদ্যুৎ সেন, সামন্ত ধর, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রকি দেব, পূজা পরিষদ নেতা সুমন বনিক, নারায়ণ পুরকায়স্থ ফনি, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নেতা অপুর্ব কুমার দাস, জুনাক চৌধুরী প্রমুখ।

অপরদিকে সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ার সামনে সার্ব্বজনীন পূজা কমিটির উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে, কালো পতাকা হাতে ব্যতিক্রমী প্রতিবাদ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সার্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সুজিত দেব সাধন, সহ সভাপতি নিতীশ রাউত, উপদেষ্টা বিমল পাল, সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ-সাধারণ সম্পাদক সত্যপ্রিয় দাশ শিবু, দিপক দাস বুলু, হারান কান্তি ধর, সহ-কোষাধ্যক্ষ বিশাল দে উৎস, সদস্য দীপায়ন দেব দীপ, গুরু প্রসাদ চন্দ দাস, শিমুল চক্রবর্তী, তপন চৌধুরী, প্রিতম চক্রবর্তী, গণ দীপন দে, শুভ ডি প্লাবন, প্রহর তালুকদার, রাজন পুরকায়স্থ, নুপুর ভট্টাচার্য্য, বিজয় তালুকদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.