Sylhet Today 24 PRINT

সিলেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা সালামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: |  ০৫ নভেম্বর, ২০২১

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা ও বিস্ফোরক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাম মারা গেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার লাশপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হুজির এ নেতা বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ডায়বেটিস নীল হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.