Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ০৫ নভেম্বর, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে র‌্যাব ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবস (নোহা) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্ডীপুল এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শাহ্ আলম (৪৩) ও মশিউর আলম (৪০)। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.