Sylhet Today 24 PRINT

ছাতকে জাতীয় সমবায় দিবস পালিত

ছাতক প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন জাতি এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের সর্বস্তরের মানুষ সমবায়ের পতাকাতলে এসে নিজের, সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতির  সেক্রেটারি আজিজুর রহমান, সমবায়ী সংগঠক শাহ আলম, জাহাঙ্গীর আলম, গৌছ উদ্দিন খান, খায়রুল আলম, সামছুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার ৫জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতি, পাণ্ডব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, হায়দরপুর মৎস্য সমবায় সমিতি এবং সততা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক হিসেবে জাহাঙ্গীর আলম, খায়রুল আলম, গৌছ উদ্দিন খান, শাহ আলম ও সামছুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.