Sylhet Today 24 PRINT

সিলেটে হিউম্যান রাইটস্’র মানবহিতৈষী গুণীজন সম্মাননা প্রদান

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২১

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংকট সময়ে মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য মানবহিতৈষী গুণীজন সম্মাননা প্রদান করেছে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, সিলেট বিভাগ। গতকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগের ৪৫ জন ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।

হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মহাসচিব এডভোকেট রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কামারুজ্জামান মাসুমের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইংল্যান্ড প্রবাসী আখতার হোসেন, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের যুগ্ম-মহাসচিব এমদাদুর রহমান, রাজনীতিবিদ ও মানবাধিকার সংগঠক তপন মিত্র, প্রবাসী মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন খান ও সমাজকর্মী সাবের হোসেন চৌচির।

পরে, কোভিড-১৯ মহারির সময় সমাজের বিভিন্নস্থর থেকে বিশেষ অবদান রাখার জন্য ৪৫ ব্যক্তির হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এসময় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.