Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তমজ্জুল আলী

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৭ নভেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জের সদর ইউনিয়নে নৌকার পক্ষে তমজ্জুল আলী তোতা মিয়াকে সমর্থন দিয়েছেন সর্বস্তরের জনগণ।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের ওয়াসিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লুর সভাপতিত্বে ও ইউপি সদস্য ইসমাইল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান।

ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নৌকার প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া।

বক্তব্য রাখেন- সদর ইউনিয়নের সাবেক নৌকার প্রার্থী আবুল কাশেম সেবুল।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগে সহ প্রচার সম্পাদক মনসুর রশীদ চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা গোলাম মুহাম্মদ, আব্দুর রব, বিশিষ্ট মুরব্বি আসাবুর রহমান, খন্দকার মছুফুজ্জামান, সাহাব উদ্দিন সাবু, বাহার উদ্দিন, নুমান আহমদ ওলী, আকবর আলী, আলাউদ্দিন প্রমুখ।

জানা যায়, গত বুধবার (৩ নভেম্বর) পৌর শহরের সানরাইজ পার্টি সেন্টারে সদর ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত করার জন্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৯টি ওয়ার্ডের  সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 সভায় উপস্থিত ছিলেন ৪ জন প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া, আবুল কাশেম সেবুল, ওজিউর রহমান ছানা, আব্দুল মন্নান।

এসময় অন্য তিনজন প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়াকে সমর্থন করায় তাকে এবারের ইউপি নির্বাচনে নৌকার একক প্রার্থী মনোনীত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.