Sylhet Today 24 PRINT

ছাতকে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০২১

:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেয়া ৫১জন প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রোববার (০৭নভেম্বর) সন্ধায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, কালারুকা ইউনিয়নের আশরাফুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের বিল্লাল আহমদ, এড. মনির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়নের আব্দুল মছব্বির, আব্দুল খালিক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের নিজাম উদ্দিন প্রমুখ। সভায় উপস্থিত চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে সহযোগিতা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেন।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

এসময় সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, রিটার্নিং কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, তৌফিক হোসেন খান, শফিউর রহমান, মোস্তফা আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.