Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ধর্ষণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৮ নভেম্বর, ২০২১

হবিগঞ্জ সদর উপজেলা থেকে ধর্ষণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর লোকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধলগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৯ সিলেট এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. খালেকুজ্জামান রিংকু (৩০)। তিনি জেলার লাখাই থানার করাব (নয়াবাড়ী) গ্রামের ফখরুদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.