Sylhet Today 24 PRINT

মাধবপুরে শত্রুতার জেরে বিষ দিয়ে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২১

পূর্ব শক্রতার জের ধরে হবিগঞ্জের মাধবপুরের কৃষ্ণপুরে গ্রামে দুবাই প্রবাসী ওসমান মিয়া ও আহাদ মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনার পর মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মাধবপুর থানার মনতলা তদন্তে কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়। ধারনা করা যাচ্ছে রাতের কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে করে দেড় লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ করেন দুবাই প্রবাসী ওসমান মিয়া ও আহাদ মিয়ার বৃদ্ধা বাবা আবু মিয়া।

ভুক্তভোগী প্রবাসীদের বৃদ্ধ বাবা আবু মিয়া  অভিযোগ করে বলেন, প্রতিবেশী বাচ্চু মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত জমি জামা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। পরবর্তীতে আমি গত ১০ জুলাই আমি বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করি। এই মামলায় বাচ্চুসহ সবাইকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ জেল হাজতে পাঠায়। জেল থেকে তারা জামিনে মুক্ত হয়ে জেদ করে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি নিশ্চিত না হয়েই তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মনতলা পুলিশ তদন্তের কেন্দ্রের এসআই মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.