Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নাজমুল হত্যা: এজহারভুক্ত আসামি তারেকের আত্মসমর্পণ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৯ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুল হাসান হত্যা মমলার ১৩ নম্বর এজহারভুক্ত আসামি তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তারেক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব বাচাল বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার তার রিমান্ড চাওয়া হবে।

এর আগে ৭ নভেম্বর শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হন।

নিহতরা হলেন- এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল আহমেদ (৩৫) ও ৮ নম্বর এজহারভুক্ত আসামি শহীদ মিয়া (৪০)।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টায় নাজমুলের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.