Sylhet Today 24 PRINT

লেঙ্গুড়ায় নৌকার প্রার্থী মুজিবুর রহমানের গণসংযোগ

গোইনঘাট প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২১

সিলেটের গোয়াইনঘাটের ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত ও নৌকা প্রতিকধারী মুজিবুর রহমান গণসংযোগ প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের শনিগ্রাম থেকে শুরু করে আশপাশের বিভিন্ন গ্রামে গণসংযোগ, প্রচারণা চালান তিনি। এ সময় তিনি চলমান উন্নয়নের স্বার্থে দলমতের ঊর্ধ্বে ওঠে সবাইকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

অবহেলিত লেঙ্গুড়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় এরই লক্ষে আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে তাকে নির্বাচিত করতে আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দিন, অসমাপ্ত সকল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারের।  সরকারের মনোনীত প্রতীক নৌকার বিজয়ে আপনার মহামূল্যবান ভোট চাই।  সরকার আওয়ামী লীগ। স্থানীয় সাংসদ ও সরকারের প্রবাসী-কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীও সরকারের সমর্থিত। তাই এই আসনের অন্যতম ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন পেতে
তিনি আরও বলেন, সরকার সমর্থিত প্রার্থী বিজয়ী করণের কোন বিকল্প নেই। তাই আমাকে দেয়া সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার দেয়া উপহার নৌকা প্রতীককে বিজয়ী করে উন্নয়ন আদায় করে নিন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে দ্রুততার সহিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি চেয়ারম্যান হলে অহিংস ও সহনশীলতার সহিত ইউনিয়নের জনসাধারণের প্রতি সেবার মানসিকতা দেখাবো।

গণসংযোগ চলাকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউনুস আলী কালা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর শুকুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মাসুক আহমদ, আওয়ামী লীগনেতা আমির উদ্দিন, জিয়াউর রহমান, ফয়জুর রহমান, আব্দুল জলিল, আবুল কাশেম, ময়নুল ইসলাম, রুবেল আহমদ,
ছাত্রলীগ নেতা সুমন আহমদ, বকুল আহমদ নোমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.