Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বাংলাদেশ-ভারত প্রস্তাবিত বর্ডার হাট চালু হচ্ছে

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১০ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রস্তাবিত বর্ডার হাট।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত-বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ। ভারত-বাংলাদেশ বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বর্ডারের নিকট চাম্পারায় চা-বাগান সংলগ্ন সোনারায় এলাকায় হাট পরিচালনার কার্যক্রম চালু হবে বলে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ এক মত পোষণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.