Sylhet Today 24 PRINT

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২১

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত। বুধবার (১০ নভেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দিন, সহাকারি নির্বাচন কমিশনার মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলাম এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে আগামী ৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ওইদিন বেলা আড়াইটায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

৬ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.