Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর যাত্রী ছাউনি এলাকা থেকে বুধবার বিকালে ২ কেজি গাঁজাসহ  মোহাম্মদ হোসেন (২৮)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ পরির্দশক মমিনুল ইসলাম (পিপিএম) তাকে গ্রেপ্তার করেন। ধৃত মোহাম্মদ হোসেন পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার  কেশবপুর গ্রামের মোঃ তছির মিয়ার ছেলে। যাত্রীবেশে গাঁজাসহ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.