Sylhet Today 24 PRINT

সিলেটে সেরা জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২১

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিশেষ ভূমিকা রাখায় ২০২০-২০২১ অর্থ বছরের সেরা বিদ্যুৎ সরবরাহ বিভাগ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ।

গতকাল বুধবার সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ অঞ্চল আয়োজিত রাজস্ব সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগকে বাণিজ্যিক কার্যক্রমে নির্ধারিত সূচকের পারফরম্যান্স মূল্যায়নে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে আমি পুরস্কার গ্রহণ করি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, বিশেষ অতিথি সদস্য (বিতরণ) প্রকৌশলী মোঃ শামছুল আলম।
সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.