Sylhet Today 24 PRINT

মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মাধবপুর প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বিদ্যায়তনের মাঠে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন ডা. আল আমিন,মুফতি শফিকুল ইসলাম ডালিম, অভিভাবক সদস্য আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক জামিল উদ্দিন, মাওলানা মাহবুবুল করিম, মাওলানা আবু ইউসুফ, আমিনুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, রুহুল আমিন, মুখলেছুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.