ছাতক প্রতিনিধি: | ১১ নভেম্বর, ২০২১
ছাতকের দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৪জন প্রার্থী।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩ জন এবং সতন্ত্র ৩জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
উত্তর খুরমা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিলাল আহমদ, কালারুকা ইউনিয়নে অদুদ আলম, ছৈলা আফজালাবাদ ইউনিয়নে গয়াছ আহমদ ও গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নে সুন্দর আলী বিজয়ী হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস) প্রতীক, দক্ষিণ খুরমা ইউনিয়নে আবু বকর (ঘোড়া) এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১০টি ইউনিয়নের নির্বাচনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে টানা ভোটগ্রহণ।