হবিগঞ্জ প্রতিনিধি: | ১২ নভেম্বর, ২০২১
আজমিরীগঞ্জের ৫টি ইউপি নির্বাচনে ৪টির ফলাফল বেসরকারিভাবে ঘোষনা করা হয়েছে। জলসুখা ইউপির একটি কেন্দ্রে ব্যালট পেপার গণনার সময় একটি পক্ষ অগ্নিসংযোগ ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
বাকি ৪টি ইউনিয়নের তিনটিতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোবারুল হোসেন (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন মিয়া (ঘোড়া) ভোট পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট।
শিবপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নলিউর রহমান তালুকদার (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৩৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তফছির মিয়া (নৌকা) পেয়েছেন ৪ হাজার ১৮১ ভোট।
বদলপুর ইউনিয়নে আওয়ামী লীগের সুসেঞ্জিত চৌধুরী (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নীলকমল চৌধুরী (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮৬৯ ভোট।
কাকাইলছেও ইউনিয়নে ৯ হাজার ৫৪২ ভোট পেয়ে আওয়ামী লীগের মিসবাহ উদ্দিন ভূইয়া (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফ উদ্দিন (আনারস) পেয়েছেন ৬ হাজার ৩ ভোট।
জলসুখা ইউনিয়নে ৯টির মধ্যে ৮টি কেন্দ্রে রোকসানা আক্তার শিখা (নৌকা) ভোট পেয়েছেন ৪ হাজার ১৩৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ খেলু (আনারস) পেয়েছেন ৪ হাজার ১২৪ ভোট। জলসুখা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ফলাফল স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ৯৯৫ টির মধ্যে ৭৭৪টি ভোট প্রদান করা হয়।
৫টি ইউনিয়নের মোট ভোটার ৭৪ হাজার ৯৯৪জন। এর মধ্যে ৫৮ হাজার ২৪৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। বাতিল হয়েছে ১ হাজার ৩৯২ ভোট।