Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ধান কাটার মেশিন বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১২ নভেম্বর, ২০২১

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার ৩টি কৃষক গ্রুপের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ১১ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাহমুদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ। এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.