Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দুর্ঘটনায় রোমান আহমদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা দেড়টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল এলাকায় লেগুনা-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে রোমান আহমদ (২৮) গুরুত্বর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, শ্রীখেল এলাকায় দূর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসাধিন অবস্থায় মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দুর্ঘটনা কবলিত মটর সাইকেল ও লেগুনা রয়েছে। হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.