Sylhet Today 24 PRINT

তাহিরপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

রোববার (১৪ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন। পরপরই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার মতবিনিময় করেন।  

মতবিনিময় সভায় নব গঠিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.