Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বড়লেখা প্রতিনিধি: |  ১৫ নভেম্বর, ২০২১

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার নানা কর্মসূচির আয়োজন করে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা এবং দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ এবং রোগীদের কাউন্সেলিং করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. জাছিম আহমদ ও ডা. মার্জিয়া রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ফারুক আহমদ, সমাজসেবক মানিক আহমদ, তরুণ সমাজসেবক জুনেদ আহমদ, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট মিজানুর রহমান, ফার্মাসিস্ট পংকজ বিশ্বাস, ওষধু কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, জহির রায়হান, সনথ কুমার সাহা, মোজাফর হোসেন, মোরশেদ আহমদ, লিয়াকত হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.