ছাতক প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০২১
ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধান বীজ উৎপাদন ব্লকে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কাজী মোঃ মুজিবুর রহমান, ধান, পাট গম বীজ উৎপাদন ও সংরক্ষণ সিলেটের মনিটরিং কর্মকর্তা মোঃ ফরাদ মিয়া।
বক্তব্য রাখেন, উদ্দোক্তা আব্দুর রহমান, কৃষক প্রতিনিধি সৈয়দ আলী।
এসময় উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণীরা ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।