Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ (সিপিসি-১) এগুলো উদ্ধার করে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.