Sylhet Today 24 PRINT

সিলেটে পণ্যসহ ৭ ভারতীয় নাগরিক আটক

জৈন্তাপুর প্রতিনিধি: |  ১৬ নভেম্বর, ২০২১

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি ভারতীয় পণ্যসহ ৭ নারী-পুরুষকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিজিবির শ্রীপুর ও জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়। এসময় মাইক্রোবাস ও ভারতীয় পণ্য উদ্ধার এবং ৫ নারী ও ২ পুরুষসহ ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কমান্ডার ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য বহনকারী একটি লাইটেস পণ্য নিয়ে সিলেটে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করে ১৯বিজিবির আওতাভুক্ত এলাকা ইমরান আহমদ মহিলা কলেজ রোড এলাকায় হতে আটক করতে সক্ষম হয়। পরে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কাছে ভারতীয় পণ্যসহ লাইটেস গাড়ি হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে শ্রীপুর আসামপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নারীসহ ৭ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি-৪৮ এর শ্রীপুর কোম্পানী কমান্ডার।

শ্রীপুর কোম্পানী কমান্ডার মো. ইব্রাহিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনকভাবে ৭ নাগরিক আটক করা হয়েছে। তারমধ্যে ৫ জন নারী ও ২ জন পুরুষ। তারা বাংলাদেশের শ্রীমঙ্গলের বাসিন্দা বলে দাবি করলেও তথ্য যাচাই করার জন্য শ্রীমঙ্গল বিজিবির সহায়তা চাওয়া হয়েছে। প্রকৃত অর্থে তারা বাংলাদেশের নাগরিক হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অন্যতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.