Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কমসূচি পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালাকে বদলি করার প্রতিবাদে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মূল গেটের সামনে অবস্থান কমসূচি পালন করেছেন জেলার প্রাথমিক শিক্ষকরা। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২৫ নভেম্বর স্মারক মূলে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা’র স্থলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামকে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়। এ খবর পেয়ে জেলার প্রাথমিক শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে জড়ো হতে শুরু করে। 

জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলী আহসান এ ব্যাপারে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন। 

মৌলভীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জু লাল দে ও সাধারণ সম্পাদক সুদীপ কুমার ভট্টাচায্য জানান, নবাগত জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বদলির আদেশ বাতিল করা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.