Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে রেদওয়ান ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং শাপলা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী দুটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.