Sylhet Today 24 PRINT

নগরীতে ১৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১৭ নভেম্বর, ২০২১

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১৫৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া মো. আলী হোসেন (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলী হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার নামে মাদক, চুরি ও মারামারির মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.