সুনামগঞ্জ প্রতিনিধি | ০১ ডিসেম্বর, ২০১৫
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে রহমত আলী নামের এক ভন্ডপীরকে ১মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যিনি নিজেকে জ্বীনের বাদশা বলে পরিচয় দিতেন। দণ্ডপ্রাপ্ত ভন্ডপীর শহরের বাঁশখলা এলাকার মৃত আরব আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী নিজ বাড়ীতে কয়েক বছর যাবৎ নিজেকে কবিরাজ ও জ্বীনের বাদশা আখ্যায়িত করে জ্বীন সাধকের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার বিকেল সারে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কারাদণ্ড দেয়া হয়।