Sylhet Today 24 PRINT

নগরীতে বিশ্ব এইডস দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট |  ০১ ডিসেম্বর, ২০১৫

আজ ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিএমটিসিটি প্রকল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিনের শুরুতে ইউনিসেফ এর সহায়তায় সিওমেক হাসপাতালে বাস্তবায়িত ‘মা হতে শিশুর শরীরে এইচআইভি ও জন্মগত সিফিলিস প্রতিরোধ কার্যক্রম (পিএমটিসিটি)’র আয়োজনে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালর পরিচালক ও পিএমটিসিটি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস ছবুর মিঞা। সভায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগন অংশ গ্রহন করেন। সভার শেষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। সিওমেক অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের যৌথ নেতৃত্বে র‌্যালীটি হাসপাতালের প্রশাসনিক ব্লক থেকে শুরু হয়ে কলেজ চত্বর ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন র‌্যালী অংশ গ্রহন করেন।

র‌্যালী শেষে মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ডাঃ আবু ই্উসুফ ভূইয়ার স ালনে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস ছবুর মিঞা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট এর সম্মানীত সভাপতি জনাব ডাঃ রোকন উদ্দীন আহমেদ। সভায় অন্যনন্যেও মধ্যে উপস্থিত ছিলেন সিওমেক হাসপাতাল এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

সভার শুরুতেই বিশ্ব এইডস দিবস ও এইডস সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য সেবাদানকারীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি মেডিসিন বিভিাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শিব্বির আহমেদ পর্যায় ক্রমে বক্তব্য রাখেন ডাঃ কল্লোল বিজয় কর, অধ্যাপক ডাঃ মোঃ মনোজ্জির আলী, অধ্যাপক ডাঃ সৈয়দ মামুন মোহাম্মদ আলী আহাদ, সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ মামুন পারভেজ, হাসপাতালের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল সালাম প্রমুখ।

সভায় আলোচকগন সিলেট অ লে এইডস এর বিস্তারে ঝুঁকিপূর্ণতা এবং তা প্রতিরোধে করনীয় ও সিওমেক হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ্যের উপর আলোকপাত করেন। এইচআইভি সংক্রমনের অন্যতম ঝুঁকি প্রবন এলাকা হিসেবে সিলেট অ লে এব্যপারে জনসচেতনতা বৃদ্ধিও উপর গুরুত্ব আরোপ করা হয়।
পাশাপাশি সরকাররে সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নিয়ে এইচআইভি আক্রান্তদের সেবাদান করলে সেবাদানকারীদের সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিওমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস ছবুর মিঞা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিওমেক এ এইচআইভি আক্রান্তদের যথাযথসেবা প্রদান নিশ্চিত করতে পারে। এক্ষেত্রে সেবা প্রদান কারীদের নিজেদের স্বার্থেই এগিয়ে আসতে হবে। মানুষ শেষ ভরসার জায়গা হিসেবে হাসপাতালে আসে এখান থেকে কোন অবস্থাতেই তাদের বিমূখ করার সুযোগ নেই। পিএমটিসিটি প্রকল্পের মাধ্যমে এইচআইভি আক্রান্তদের সেবা প্রদানে সিওমেক আরো গতিশীল ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতে ও অব্যহত থাকবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃমোর্শেদ আহমেদচৌধূরী বলেন, চিকিৎসক হিসেবে এইচআইভি আক্রান্তদের সেবা প্রদানে অবশ্যই সেবা প্রদানকারীগন প্রতিশ্রুতিবদ্ধ। কোন রোগী যদি চিকিৎসা বি ত হয়ে ফেরত যায় তার দায়ভার সেবা প্রদানকারীরা কোন অবস্থাতেই এড়াতে পারবেন না। আর এধরনের ঘটনা ঘটলে সেবাদানকারীদেরই সংক্রমণের ঝুঁকি বাড়বে।

উল্লেখ্য যে, পিএমটিসিটি প্রকল্পের মাধ্যমে সিওেমেক এ আগত সকল গর্ভবতী মাদের বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হয় এবং গর্ভবতী মা হতে শিশুর মধ্যে এইচআইভি সংক্রমন প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা ও আক্রান্ত মাদের ডেলিভারীসহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

পিএমটিসিটি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন বলেন, উক্ত প্রকল্পের আওতায় এপর্যন্ত সিলেট অ লের মোট ১১ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা প্রদান করা হয়েছে, যাদের সবাই এইচআইভি মুক্ত বাচ্চা জন্মদান করেছেন এবং বর্তমানে আরো ০৪ জন মা সস্তান জন্ম দানের অপেক্ষায় আছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.