নিজস্ব প্রতিবেদক | ০৪ ফেব্রুয়ারী, ২০১৫
ফাইল ছবি
সিলেটের দক্ষিণ সুরমায় পেট্টোল বোমা ছোঁড়ে ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের সমর্থনে দু’টি মোটরসাইকেলে অবরোধকারীরা সিলেটগামী একটি ট্রাকে পেট্টোল বোমা ছোঁড়ে পালিয়ে যায়। এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক ও হেলপার লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। স্থানীয়রা এসময় এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।