Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাধবপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

মাধবপুর প্রতিনিধি: |  ২০ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আং আলীম মীর বাদল, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ন সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহব্বায়ক মুখলেছুর রহমান সোহেল, সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক তাইফুর রশীদ, তানভীর আহমেদ, চৌমুহনী ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ইকবাল শাহ রাব্বি, ছাত্রদল নেতা শিমুল শাহ, তৌহিদুজ্জামান শাহ শিপন, হান্নান শাহ, হৃদয় এস এম শাহআলম, তানভীর, রাসেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.