Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন

নবীগঞ্জ প্রতিনিধি: |  ২০ নভেম্বর, ২০২১

নবীগঞ্জে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি চেয়ারম্যান ও এক সদস্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন ও জনসভা করায় কুর্শি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খালেদুর রহমানকে (আনারস প্রতীক) পাঁচ হাজার টাকা এবং কুর্শি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহ শামসুল আলমকে (আপেল প্রতীক) দুই হাজার টাকা জরিমানা করেন।

নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.