Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২১

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার দাবিতে সিলেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল সোমবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

আজ রোববার (২১ নভেম্বর) সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সোমবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার আহ্বান জানান কামরুল হুদা জায়গীরদার।

অন্যদিকে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার (২২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় থেকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সিলেট মহানগর বিএনপি ও এর অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.