Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থীকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। জরিমানা করা চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

উত্তম কুমার দাশ বলেন, উপজেলার সকল প্রার্থীর কাছে অনুরোধ আহ্বান নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করতে হবে। আচরণ বিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.