Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ২৭ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র‌্যাব ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহপুর গ্রামে এই অভিযান হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. সুজন মির (২৮) ও মো. জাহাঙ্গীর মিয়া (৩০)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.