Sylhet Today 24 PRINT

সড়ক দখল করে ব্যবসা ও পার্কিং: নগরে ২২ মামলা, ৭৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকায় সরকারি রাস্তা ও জমি দখল করে ব্যবসা করা, অবৈধভাবে রাস্তায় পার্কিং ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭৪ হাজার টাকা জরিমানা।

সোমবার (২৯ নভেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.