Sylhet Today 24 PRINT

দরগাহ গেইটে হোটেল থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২১

সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় শাহজালাল (রাহ.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেল জমজমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (রাহ.) তদন্তকেন্দ্রের এস.আই আবু সাঈদের নেতৃত্বে সোমবার বিকাল ৩টার দিকে একদল পুলিশ জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মুরশেদ আহমদের লাশ উদ্ধার করে। তবে কী কারণে তিনি এ হোটেলে থাকতে এসেছিলেন তা এখনও জানা যায়নি।

এস.আই আবু সাঈদ জানান, লাশটি করে উদ্ধার ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। নিহতের স্বজনদের সন্ধান করা হচ্ছে।

লাশ উদ্ধার নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি হোটেল কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.