Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০২১

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী ও অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গয়াছ মিয়া গিয়াসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য গমন উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ১১টায় বৃহত্তর বেতসান্দি গ্রামবাসীর ব্যানারে তার বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ বিদায় জানান এলাকাবাসী।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। বক্তব্যে তিনি বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া গিয়াস এলাকার মানুষের জন্যে কিছু করেছেন বলেই বেতসান্দি ও সালামপুর গ্রামের সর্বস্থরের নাগরিকরা তাকে সংবর্ধনা দিচ্ছেন। আগামিতেও বিশ্বনাথের অসহায় মানুষের কল্যাণে তার সহযোগীতা অব্যাহত রাখার আহবানও জানান তিনি।

অলংকারী ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ শামছুজ্জামান সমছু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া গিয়াস।

বক্তব্যে তিনি বলেন, এলকার মানুষ তাকে এত ভালোবাসেন তা তিনি জানতেন না। এবার যুক্তরাজ্য গিয়ে আরও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি।

সংগঠক একেএম তুহেমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান এমএ মল্লিক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক রফিক মিয়া, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন মেম্বার, ইউপি সদস্য শায়েকুর রহমান ও শিক্ষক আমির আলী।

সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ফুটবলার ইলিয়াছ আহমদ এলাছ, সাজু আহমেদ, বশির উদ্দিন ও সাইফুল ইসলাম। সংবর্ধনা সভা শেষে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.