Sylhet Today 24 PRINT

অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা: চতুর্থ দিনের দাবা খেলা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক: |  ০৪ ডিসেম্বর, ২০২১

বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ দিনের দাবা খেলা সম্পন্ন হয়েছে।

নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে শুক্রবার দাবা খেলা অনুষ্ঠিত হয়।

১ম খেলায় ইউসুফ আলী ও ইকবাল মুন্সির মধ্যে বিজয়ী ইউসুফ আলী, ২য় খেলায় আনিস রহমান ও এ এইচ আরিফের মধ্যে বিজয়ী এইচ আরিফ। বাই পেয়ে ৩য় গেইমে উত্তীর্ণ নাজমুল কবির পাবেল সেমিফাইনালে। ইউসুফ আলী ও নাজমুল কবির পাবেলের মধ্যে জয়ী ইউসুফ আলী এবং বাই পেয়ে ফাইনালে এ এইচ আরিফ। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ এবং রানার্সআপ হন ইউসুফ আলী।

আজ শনিবার টোয়েন্টিনাইন খেলা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.