Sylhet Today 24 PRINT

খাদিমনগর ও ছড়াগাং চা বাগানে বিনামূল্যে চিকিৎসা সেবা

সিলেটটুডে ডেস্ক: |  ০৪ ডিসেম্বর, ২০২১

ঊষার মানবিক কার্যক্রমের আওতায় খাদিমনগর ও ছড়াগাং চা বাগানের শীতার্ত বৃদ্ধ এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাশাপাশি প্রায় ২০০ মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) এই কাজের উদ্বোধন করেন চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

প্রথম ধাপে ৩০০ জনকে শীতের জন্য উন্নতমানের কম্বল প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ও মেডিকো। এছাড়া স্বরবর্ণ ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করে।

এসময় উপস্থিত ছিলেন ঊষার পরিচালক নিগাত সাদিয়া, কার্যকরী পরিষদের সদস্য দেবাশীষ গোয়ালা ও খাদিম চা বাগানের তরুণরা।

এ ব্যাপারে ঊষার পরিচালক নিগাত সাদিয়া বলেন, ঊষা সবসময় চা বাগানসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। বিজয়ের মাসে হাজার মানুষের সেবায় ঊষার মানবিক কার্যক্রম চা বাগানসমূহে অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.