Sylhet Today 24 PRINT

চাউলধনী হাওর আন্দোলনের অগ্রগতি নিয়ে অবহিতকরণ সভা

বিশ্বনাথ প্রতিনিধি: |  ০৫ ডিসেম্বর, ২০২১

চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের কর্মকান্ডের অগ্রগতি নিয়ে অবহিতকরণ সভা এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের যুগ্ম আহবায়ক প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখ’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিশ্বনাথে চাউলধনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শনিবার বিকেল সাড়ে ৩টায় এই অনুষ্ঠান হয়।

চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের যুগ্ম আহবায়ক প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখ।

সভায় বক্তারা বলেন, হাওর অঞ্চলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের কর্মকান্ড অতিথের ন্যায় ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। আর উৎপাদন বৃদ্ধি হলে প্রবাসীদের কষ্ট সার্থক হবে। তবে জনসাধারণের বৃহৎ স্বার্থে চাউলধনী হাওরের সীমানা নির্ধারণ করা, জলদস্যু সাইফুলের সঙ্গি-সাথিদের কাছে থাকা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে ‘কৃষক দয়াল ও স্কুলছাত্র সুমেল’ হত্যার সাথে জড়িতদের ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের জন্য প্রবাস থেকে প্রবাসীদের প্রেরিত ৪০ লাখ টাকার মধ্যে প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখ একাই নিস্বার্থভাবে ১২ লাখ টাকা দিয়েছেন। ভবিষ্যতে সুযোগ ফেলে এলাকাবাসী এর প্রতিদান দেবেন আশাকরি। আর হাওরে মাছ শিকার বা বিক্রির সাথে যারা জড়িত থাকবেন আইনী কোন বাঁধায় হাওর আন্দোলন কমিটি তাদেরকে কোন প্রকার সহযোগীতা করবে না।

চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলামিষ্ট এইচ এম ফিরুজ আলী।

বক্তব্য রাখেন- চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ সিতাব, শামসুদ্দিন মেম্বার, সংগঠক হাফিজ আরব খান, রুমন মিয়া, লুৎফুর রহমান, আলকাছ মিয়া, বিজয় রবিদাশ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা ছমির উদ্দিন।

এসময় অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- মাস্টার বাবুল মিয়া, ছুরত মিয়া, ছুপান মিয়া, জাহিদুর রহমান, আব্দুল জলিল, মাহফুজুর রহমান, হোসেন আহমদ, আতাউর রহমান, লিয়াকত আলী, আব্দুল মতিন, মোহাম্মদ আলী, সিতাব আলী পংকি, নোয়াব আলী, আব্দুল করিম, আলতাব মিয়া, চেরাগ আলী, সিদ্দিকুর রহমান, মাহমদ আলী, শফিকুর রহমান, লুৎফুর রহমান, সাহিদ আলী, কুতুব আলী, এসপি সেবু, রুসন আলী, মস্তফা মিয়া, নজরুল ইসলাম আজাদ, আপ্তাব আলী, ইব্রাহিম আলী সিজিল, আফজল হোসেন, একলাছুর রহমান, শওকত আলী, ছিদ্দেক আলী, ইলিয়াস আলী, আবুল হোসেন, মখছির আলী, নিজাম উদ্দিন, শওকত আলী, আতাউর রহমান, লিয়াকত আলী, ইকবাল হোসেন, জাহিদুল হক, উস্তার আলী, আকরম আলী, কমর উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.