Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মোটরসাইকেল চাপায় ১জনের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৫

উপজেলার পৈলনপুর কাশতাল সড়কে মোটরসাইকেল চাপায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম ইব্রাহিম (৬০) সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত নায়েব আলীর পুত্র। স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, গতকাল বুধবার সকালে ইব্রাহিম তাঁর বাড়ী আমতৈল যাওয়ার পথে কাশতাল গ্রামের মৃত সিরাজুল ইসলাম মৌলভীর পুত্র আমান উল্যা মোটরসাইকেল চালিয়ে বাদাঘাট বাজারে আসার সময় তাঁর মোটরসাইকেলে ধাক্কা লেগে ইব্রাহিম গুরত্বর আহত হয়, আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আমান উল্যাও আহত হয়ছে বলে জানিয়েছেন আমান উল্যার বড় ভাই হাজী লুৎফুর রহমান, তিনি আরও জানিয়েছেন বৃদ্ধের অসাবধাঁনতার জন্যই এ দুর্ঘটনা  ঘটেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ্ জানিয়েছেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনী অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.