Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

দিরাই প্রতিনিধি: |  ০৭ ডিসেম্বর, ২০২১

দিরাই উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ ও সাধারণ সদস্য পদে ১ জন নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাচন অফিসে আবেদনের মাধ্যমে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) রিয়াজ উদ্দীন, ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) রুহুল আমিন তালুকদার, মাওলানা শিব্বির আহমদ ও সাধারণ সদস্য প্রার্থী রাছিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রসঙ্গত, চতুর্থ ধাপের নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর দিরাই উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.