Sylhet Today 24 PRINT

নগরের ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা ৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০২১

সিলেট মহানগরের তালতলা, তেলিহাওর ও সুরমা মার্কেট এলাকায় গৃহকর পরিশোধ না করায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযানে তাদের কাছ থেকে দেড় লাখ টাকা বকেয়া গৃহকর আদায় করা হয়েছে।  

সোমবার (৬ ডিসেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.